Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঢাবি ছাত্র খুন! প্রধান আসামী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আম পাড়াকে কেন্দ্র করে ও পারিবারিক বিরোধে টাঙ্গাইলের ভূঞাপুরে মা’কে বাঁচাতে গিয়ে মেহেদী মোস্তফা রাজীব (৩২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা খুনে ঘটনায় জিহাদ (২৭) নামে প্রধান আসামি গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৩ জুন) বিকালে টাঙ্গাইল পৌর শহরের সন্তোষ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিহাদ তার চাচা মফিজুল হক চন্দনের ছেলে।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামী জিহাদকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

প্রসঙ্গত প্রকাশ, গত ১২ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটে। আহত পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রাজীবের মৃত্যু হয়।

রাজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র। এছাড়াও সে বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখার ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিল। করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সে গ্রামের বাড়ি এসেছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version