নিজস্ব প্রতিনিধিঃ, টাঙ্গাইলের সখীপুরে রাজু ক্যাডেট একাডেমিক স্কুল তক্তারচালা শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিআরডিবি ভাইস চেয়ারম্যান, দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবীন হোসেনের সভাপতিত্বে ইতালি প্রবাসী জাহিদুল ইসলাম দুলাল, রতনপুর খোশবাহার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোঃ জসিম উদ্দিন, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক, দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক খান মুহাম্মদ মনির, রাজু ক্যাডেট একাডেমিক স্কুল তক্তারচালা শাখার পরিচালক মোঃ আরিফুল ইসলাম, সবুজ বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সামাদ মিয়াসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
