Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

তথ্যসচিব কামরুন নাহার করোনায় আক্রান্ত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তথ্যসচিব গত ২১ জুন পরীক্ষা করান। মঙ্গলবার রিপোর্ট পাওয়া যায়, এতে পজিটিভ রেজাল্ট আসে। তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’

তথ্যসচিবের একান্ত সচিব (পিএস) মো. এনামুল আহসানও তথ্য সচিবের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি জানান, ‘ম্যাডামের করোনার ফল পজিটিভ এলেও কোনো লক্ষণ নেই। তিনি ভার্চুয়ালি অফিস করছেন।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version