Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

তথ্য প্রতিমন্ত্রীর অপসারণ চায় ৪০ নারী অধিকারকর্মী

News Tangail

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার নাতনী জায়মা রহমানকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ৪০ নারী অধিকারকর্মী।

গত ২ ডিসেম্বর নাহিদরেইনস নামক একটি অনলাইন লাইভে তথ্যপ্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যকে লিঙ্গবাদী, কুৎসিত যৌন হয়রানিমুলক আখ্যা দিয়েছেন তারা।

সোমবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে নারী অধিকারকর্মীরা বলেন, ‘রাষ্ট্রীয় পদে আসীন একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর মুখে এই ভাষা বাংলাদেশের আপামর নারীদের অপমান এবং অসম্মান করেছে বলে আমরা মনে করি। এর মধ্য দিয়ে নারীর প্রতি যৌন হয়রানিকে সমাজ এবং রাষ্ট্রে কাঠামোগতভাবে প্রতিষ্ঠিত করার বৈধতা দেওয়া হয়।’

বিবৃতিতে তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানকে যথাযথ জবাবদিহির আওতায় এনে অপসারণের দাবি জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা তাসলিমা সুলতানা, নাসরিন খন্দকার, স্নিগ্ধা রেজওয়ানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন, উইমেন চ্যাপ্টার সম্পাদক সুপ্রীতি ধর, সাংবাদিক সায়দিয়া গুলরুখ, নারী নেত্রী ফরিদা আখতার, মিথিলা মাহফুজ, শিক্ষক, শিল্পী ও সংগঠক বীথি ঘোষ, উদ্যোক্তা তাসলিমা মিজি, ফেমিনিস্ট ফ্যাক্টরের সম্পাদক মুনমুন শারমীন শামস, সাংবাদিক ইশরাত জাহান উর্মি, একটিভিস্ট পূরবী তালুকদার, দিলশানা পারুল, মোশফেক আরা শিমুল, নারী সংহতি নাসরিন আক্তার সুমি, সুমি রেক্সোনা, মনজুন নাহার, উন্নয়নকর্মী ফেরদৌস আরা রুমী, মাহফুজা মালা, প্রমা ইসরাত, একটিভিস্ট সুমাইয়া নাসরিন সুমু, মারজিয়া প্রভা, অপরাজিতা সংগীতা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version