Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে টানা ধর্ষণ

News Tangail

চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে ২ দিন আটকে রেখেন ধর্ষণ করে এক যুবক।

জানা যায়, ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তরুণী। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান।

পুলিশ জানায়, ৬ ও ৭ ডিসেম্বর মিজমিজি এলাকার একটি প্রতিষ্ঠানের নারী বিক্রয় প্রতিনিধিকে এক যুবক নিজেকে ইউনিলিভারের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে ডেকে আনে। পরে একটি বাড়িতে নিয়ে ওই যুবক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার রাতে থানায় অভিযোগ দেন তরুণী।

ওসি মশিউর রহমান বলেন, ‌‌ঘটনার পর থেকে অভিযুক্ত ওই কর্মকর্তা পলাতক রয়েছে। তরুণীর অভিযোগটি তদন্ত করে দেখছি আমরা। অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version