নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মহাসমাবেশের আয়োজন করেছে সংসদীয় আসনের ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ২ টায় উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।
ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান, প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ ধনবাড়ী ও মধুপুর উপজেলার বিনএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেবেন।
এদিকে, মহাসমাবেশকে কেন্দ্র করে মধুপুর ও ধনবাড়ী উপজেলার বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তারা সমাবেশকে সফল করার লক্ষ্যে স্বপন ফকিরের নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার ও চায়ের দোকানগুলো লিফলেট বিতরণ করেছে।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের অন্যতম নেতা মাহমুদুল হাসান শরীফ জানান, আগামীকাল ৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২ টায় ধনবাড়ীতে মহাসমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি, মহাসমাবেশে অর্ধলাখের বেশি নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশা মানুষের সমাগম ঘটবে।

