Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বেড়াতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ মির্জাপুরের কলেজ ছাত্র রাজিব

মির্জাপুর প্রতিনিধি : ঈদের পরদিন পিকনিকে গিয়ে বাড়ি ফেরার পথে সেলু থেকে টঙ্গীর তুরাগ নদীতে পড়ে নিখোঁজ হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর সরকারি কলেজের ছাত্র রাজিব (২০)। সে উপজেলার পৌর এলাকার বাওয়ারকুমারজানি গ্রামের মোঃ আবুল বাদশা মিয়ার ছেলে।

তার পরিবার জানায়, ঈদ উপলক্ষে ঈদের পরদিন এলাকার বেশ কয়েকজন মিলে রাজধানীর মিরপুরে সেলুযোগে পিকনিকে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে গাজীপুর মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে রাত আনুমানিক ৮টার দিকে সেলুর ছাদ থেকে হঠাৎ টঙ্গী তুরাগ নদীতে পরে যায়। সাঁতার না জানায় নদীতেই ডুবে যায়।  কিন্তু বেশ কয়েক মিনিট পর রাজিবকে না পাওয়া গেলে সকলেই অনেক খোঁজাখোঁজির পরও তার কোনো সন্ধান পায়নি। পরে রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম চালাতে ব্যর্থ হয়।

সংবাদটি লেখা পর্যন্ত রাজিবের সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে কাজ চলছে বলেও জানা গেছে।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, ঘটনার পর রাতে অন্ধকার থাকায় উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। আজ বুধবার সকাল ৭টা থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে, না পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version