Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

তোমার মাঝেই নিজেকে হারিয়েছি…এম সাইফুল ইসলাম শাফলু

তোমার মাঝে নিজেকে হারিয়েছি

 হারিয়েছি জীবনের উত্তাল দিন,

  অতীতের স্নিগ্ধ সকাল

রাতজাগা নির্ঘুম হাজারো রাত।

 হারিয়েছি মায়াময় গোধূলী কত যে বিকেল

জোনাকী পোকায় আলোকিত বহু  সন্ধ্যা,

তোমাকে ভালবাসতে গিয়ে আমি সব হারিয়েছি

সেই স্মৃতি ঘেরা বটবৃক্ষ নেই,

নীশি রাতের জোনাকীও নেই

অচেনা হয়েছে স্মৃতিময় কলেজ ক্যাম্পাস।

মুখে হাসি নেই ,কবিতা লেখার খোরাকও নেই

নেই জীবেনের প্রতি কোন মায়া

তোমাকে ভালবেসে হারিয়েছি সব

তোমার মাঝেই নিজেকে হারিয়েছি।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version