Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

দুটি পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাই‌ল র‌্যাব

নিউজ টাঙ্গাইল ডেস্ক: দুটি বিদেশী রিভলবার, ১০ রাউন্ড গুলিসহ শাহজাহান আলী প্রামানিক নামের এক অস্ত্র সরবরাহকারী‌কে আটক করেছে টাঙ্গাই‌ল র‌্যাব-১২ সদস্যরা। আটক শাহজাহান পাবনা সদর থানাধীন মুকন্দপুর গ্রামের গ্রা‌মের গোলাপ প্রামানিকের ছেলে।

বুধবার (০৫ ফেব্রুয়া‌র) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ ও সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. শফিকুর রহমান এ তথ্য জানান।

পাঠা‌নো প্রেস বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, বুধবার ভোর রাতে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল এর নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা জেলার সদর থানাধীন মুকন্দপুর গ্রামের অভিযান পরিচালনা ক‌রে গোলাপ প্রামানিকের ছেলে মো. শাহজাহান আলী প্রামানিক (৪৮)কে দুটি বিদেশী রিভালবার, ১০ রাউন্ড গুলি, ০১টি মোবাইল ফোন এবং ০১টি সিম কার্ডসহ আটক করা হয়।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ পূর্বক পাবনা জেলার পাবনা সদর থানা এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানা যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version