Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

দুর্দান্ত শতক হাকানো ইমরুলের প্রশংসার ভাসিয়ে যা বললেন মাশরাফি

News Tangail

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের মূল কৃতিত্ব ইমরুল কায়েসের। তারা দুর্দান্ত ১৪০ বলে ১৪৪ রানের ইনিংসের জন্যেই বড় লিড নেয় বাংলাদেশ। তাই ম্যাচ শেষে ইমরুলের প্রসংশায় ভাসালেন অধিনায়ক মাশরাফি।

বাংলাদেশের জয়ের সাথে দুর্দান্ত ইনিংস খেলে আজ ইমরুল কায়েস সাকিব আল হাসানকে টপকে গেছেন। তিনি মুশফিকের সমান রান করে সর্বোচ্চ সংগ্রাহকের তালিকায় দুইয়ে অবস্থান করছেন।

ইমরুল কায়েসের ১৪০ বলে ১৪৪ রানের উপর ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭১ রান। ২৭২ রানের টার্গেটে খেলতে নেমে ২৪৩ রানেই থমকে যায় জিম্বাবুয়ে ইনিংস। ফলে বাংলাদেশ জয় পায় ২৮ রানে। ম্যাচ শেষে ইমরুলের ব্যাটিং নিয়ে মাশরাফি কথা বলেছেন। তিনি মনে করেন, শুরুতে উইকেট হারিয়ে চাপে থাকা বাংলাদেশের ইমরুলের ব্যাটিংয়ে চাপ কমে যায়।

ইমরুলের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘দিনশেষে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা শুরুতেই অনেক বেশি উইকেট হারিয়েছি। অনেক বেশি চাপেও ছিলাম শুরুতে। কিন্তু ইমরুল খুব ভাল ব্যাটিং করেছে। আমাদের উপর থেকে চাপ সরিয়ে নিয়েছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version