Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

দেখে নিন বিপিএলের সাত দলের প্রধান কোচের নাম

News Tangail

আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ষষ্ঠ আসর। ইতিমধ্যেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নিয়েছে। প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন এবি ডি ভিলিয়ার্স এবং ডেভিড ওয়ার্নার। ডি ভিলিয়ার্স কে দলে নিয়েছে রংপুর রাইডার্স এবং ডেভিড ওয়ার্নার কে নিয়েছে সিলেট সিক্সার্স।

গতকাল প্লেয়ার ড্রাফটে প্রতিটি দলই তাদের চূড়ান্ত স্কোয়াড সাজিয়ে নিয়েছে। তবে এর আগেই তারা নিশ্চিত করেছে তাদের প্রধান কোচ। বিপিএলে ষষ্ঠ আসরে এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি চিটাগাং ভাইকিংস এর প্রধান কোচ। তবে বাকি ছয় দল তাদের প্রধান কোচের নাম প্রকাশ করেছে।
এদের মধ্যে রয়েছে দুই জন বাংলাদেশী এবং চারজন বিদেশী কোচ। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ মোহাম্মদ সালাউদ্দিন। ঢাকা ডায়নামাইটস এ প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।

গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। প্রধান কোচ টম মুডি এবং মাশরাফি বিন মুর্তজা
খুলনা টাইটান্স এ প্রধান কোচের দায়িত্ব পালন করবেন শ্রীলংকার কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। রাজশাহী কিংস এর প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ল্যান্স ক্লুজনার। রংপুর রাইডার্সে এবারের মৌসুমে ও প্রধান কোচের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ান টম মুডি। এবং সিলেট সিক্সার্স এ প্রধান কোচের দায়িত্ব পালন করবেন পাকিস্তানি কিংবদন্তি পেস বোলার ওয়াকার ইউনুস

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version