Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

দেলদুয়ারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়নের রুপসি হাটখোলা নামক স্থান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তার নাম পরিচয় পাওয়া যায়নি। বয়স প্রায় ৪০ হবে।

এ ব্যাপারে দেলদুয়ার থানার এস.আই শফিকুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়নের রুপসি হাটখোলা নামক স্থান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তার শরিরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version