Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

দেশের তিন নম্বর কোটিপতি মেহজাবিন চৌধুরী!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজে নানা ধরনের পোস্ট করেন এই অভিনেত্রী। যার মধ্যে থাকে ছবি, কাজের খবর থেকে ফটোশুট।

সেই ফেসবুক পেজে তার অনুসারীর সংখ্যা এক কোটির মাইলফলক স্পর্শ করল।

 

এই অভিনেত্রী ফেসবুক পেজে গিয়ে দেখা যায় অনুসারীর সংখ্যা ১০ মিলিয়ন ছুঁয়েছে।

দেশের শোবিজ তারকাদের মধ্যে সবার আগে ফেসবুকে কোটি অনুসারীর সংখ্যা পূর্ণ হয় পরীমনির। পরে হানিফ সংকেতের অনুসারীর সংখ্যাও কোটি ছাড়ায়। এক কোটির ক্লাবে তৃতীয় তারকা হিসেবে প্রবেশ করলেন মেহজাবিন। ফেসবুকে ভক্তদের এমন ভালোবাসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহজাবিন।

 

এক কোটি ফলোয়ার হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেহজাবিন বলেন, ‘২০১১ সালের ১১ মার্চ পেজটি চালু করেছি। ভক্তরা সব সময় আমাকে চলার পথে সহযোগিতা করেছেন। তাদের কোটি ভালোবাসা আমাকে আরও অনেক বেশি ভালো কাজে অনুপ্রাণিত করবে।

এত মানুষের ভালোবাসা এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আশা করছি, আগামীতে সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাব।’

এদিকে ১ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে রয়েছেন আরও দুই তারকা। তারা হলেন চিত্রনায়িকা পূর্ণিমা ও গায়ক-অভিনেতা তাহসান খান। তাদের দু’জনেরই অনুসারী সংখ্যা এখন ৯৮ লাখ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version