দেশে গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয় নেটওয়ার্ক

দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে এই বিপর্যয় দেখা যায় বলে জানান গ্রাহকরা।

এ বিষয়ে গ্রামীণফোনের এক কর্মকর্তা জনকণ্ঠকে জানান, আজ সকালে হঠাৎ করেই এই অভিযোগ আসে। পরে দেখা যায়, একই সময়ে দেশের উত্তরাঞ্চলের তিনটি ভিন্ন স্থানে ফাইবার ক্যাবল কাটা পড়ার কারণে এই নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।

রাজধানীর এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১টা থেকেই তিনি গ্রামীণফোনে নেটওয়ার্ক পাচ্ছেন না। পরে অফিসের অন্যান্য কর্মকর্তা ও সেখানে থাকা গ্রাহকদের সঙ্গে কথা বলে দেখা গেছে, যারা গ্রামীণফোন ব্যবহার করেন তাদের কেউই তখন নেটওয়ার্ক পাচ্ছিলেন না।

যশোর থেকে এক গ্রাহক জনকণ্ঠকে জানান, যশোর জেলায় প্রায় ৪৫ মিনিট ধরে গ্রামীণফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর