Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

দেশে ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেল ৪৪ জনের, নতুন শনাক্ত ২৮৫৬

নিউজ টাঙ্গাইল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ গেছে ৪৪ জনের।আর করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৮৫৬ জনের।  গত ২৪ ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে। আর করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৩৯ জনে।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এ সময় ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৭ লাখের মতো। মৃতের সংখ্যা চার লাখ ২৮ হাজারেরও বেশি ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version