Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে টাঙ্গাইলে জাতীয় পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয় পার্টি। গতকাল বুধবার (২৩ মার্চ) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে পার্টির নেতারা।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. আবুল কাশেম।

মানববন্ধন চলাকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদার, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মো. আবু তাহের, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ফকির শাহ-আলম, আবুল হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাইদ প্রমুখ। এসময় জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version