ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের ধনবাড়ীতে বাড়ির ময়লা ফেলতে গিয়ে সড়ক পারাপারের সময় বাসচাপায় সুন্দরী বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার হাজরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুন্দরী বেগম উপজেলার হাজরাবাড়ী গ্রামের মৃত আমান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আঙিনার ময়লা রাস্তার বিপরীত পাশে একটি খোলা জায়গায় ফেলতে যান সুন্দরী বেগম। ময়লা ফেলে বাড়িতে ফেরার পথে সড়ক পারাপারের সময় ঢাকা থেকে জামালপুরগামী ‘মায়ের দোয়া’ নামের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মো: পলাশ ইসলাম
ধনবাড়ী টাঙ্গাইল
মোবা: ০১৯৫৩২৫৫০০৮
তারিখ: ১৩-১০-২০২৬
