বুধবার, মে ৬, ২০২৬
Homeদেশের খবরধনবাড়ীতে হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্ম বার্ষিকী পালিত

ধনবাড়ীতে হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্ম বার্ষিকী পালিত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি;-

টাঙ্গাইলের ধনবাড়ীতে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার বিকালে তাদের দলীয় কার্যালয়ে পালিত হয়। এর আয়োজন করে উপজেলা ও পৌর জাতীয় পার্টি। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. ফজলুল হক। এ সময় বক্তব্য দেন জেলা কমিটির সদস্য খন্দকার রঞ্জু ফকির, পৌর জাতীয় পার্টির আহবায়ক মো. কবির বকল, সদস্য সচিব সৈয়দ সাজন আহমেদ রাজু, সরিষাবাড়ি পৌর জাতীয় পার্টির সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ।

এ সময় দলী বিভিন্ন নেতাকর্মিসহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া পরিচালনা করেন ধানহাটি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. সাইদুর রহমান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular