Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ধনবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ

ধনবাড়ী প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী পৌর সভায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৫‘শত পরিবারের মাঝে মাথাপিছু ১৫ কেজি করে জিআর এর চাল বিতরণ করা হয়। সোমবার ধনবাড়ী পৌরসভা কার্য্যালয়ে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা।

ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হাবিবুর রহমান সুমন, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুর রহমান, মানবাধিকার বাস্তাবায়ন সংস্থার সভাপতি আব্দুল্লাহ আবু এহসান, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, শামছুল আলম তালুকদার বাবুল, পৌর কাউন্সিলর ফজলুল হক, পিয়ারা বেগম প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version