নিজস্ব প্রতিবেদক,নিউজ টাঙ্গাইল ঃ
টাঙ্গাইলের ধনবাড়ীতে শেখ রাসেল স্মৃতি পাঠাগার চারিশিমুল উদ্যোগে আয়োজিত ইসলামী হামদ নাত প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত ইসলামী হামদ নাত প্রতিযোগিতা এবং অর্ধশতাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের সার্বিক সহযোগীতা করেন ধনবাড়ী উপজেলা যুবলীগ নেতা মোঃ হারুন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার বরমপুর গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যদুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম,ডাঃ মোঃ হারুন অর রশিদ, মোঃ মোশাররফ হোসেন তালুকদার প্রমূখ।
ধনবাড়ী উপজেলার তিনটি হাফিজিয়া মাদ্রাসার অর্ধশতাধিক ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ,শেখ রাসেল স্মৃতি পাঠাগার চারিশিমুল মোড় ধনবাড়ী টাঙ্গাইল প্রতিষ্ঠালগ্ন হতেই দীর্ঘদিন বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী কাজ করে আসছে।
সংগঠনটির সার্বিক তত্ত্বাবধানে থাকা ধনবাড়ী উপজেলার যুবলীগ নেতা মোঃ হারুন তালুকদার বলেন,এই সংগঠনটি প্রতিষ্ঠায় পর থেকে এলাকায় দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা,প্রতিবন্ধীদের সহায়তা,বক্ষ রোপন অভিযান, শীতবস্ত্র বিতরণ,শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানা ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছি আমরা।

