Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ধনবাড়ীর অসহায় কৃষকের পাশে খন্দকার তারিকুল ইসলাম তারেক

ধনবাড়ী প্রতিনিধি, নিউজ টাঙ্গাইলঃ কৃষক বাঁচলে বাঁচবে দেশ শেখ হাসিনা’র বাংলাদেশ”স্লোগান কে সামনে রেখে ধনবাড়ী-মধুপুর-০১ আসনের বর্তমান কৃষি মন্রী ড.আব্দুর রাজ্জাক এমপি মহোদয় দেশে রত্ন শেখ হাসিনার নির্দেশে কৃষকের ধান ঘরে তোলার লক্ষে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

ড .আব্দুর রাজ্জাকের নির্দেশনায় খন্দকার তারিকুল ইসলাম তারেক দরিদ্র কৃষকদের ধান কেটে মাড়াই করার এক কর্ম সুচি গ্রহন করেন। তার এ কর্মসুচি অনুযায়ী ধনবাড়ী উপজেলা ছাত্রলীগ নেতা শহীদুল্লাহ্ কায়সার শুভর নেতৃত্বে একাধিক টিম ধনবাড়ী উপজেলার হত দরিদ্র কৃষক এবং কৃশানীর ১০০ বিগা ধান কাটা ও মাড়াই করার টার্গেটে কাজ শুরু করে দিয়েছে।

খন্দকার তারিকুল ইসলাম তারেক বলেন, করোনা’র বৈশ্বিক মহামারীতে কৃষক তাদের বোরো সোনালী ফসল ঘরে তুলতে বিপাকে পড়েছে। কাজের লোকের অভাবে মূলত এ সমস্যা দেখা দিয়েছে। নিম্মআয়ের হতদরিদ্র কৃষক লোকের অভাবে তার ধান কাটতে পাচ্ছে না। এমনবস্থায় আমি সহ ধনবাড়ী উপজেলা শাখা ছাত্রলীগের সদস্যদের নিয়ে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছি।করোনার কারনেই আমাদের এই প্রয়াস এটা একটা চলমান প্রক্রিয়া।

যতদিন কৃষক তার সোনালী ফসল ঘরে তুলতে সক্ষম হবেনা ততদিন তাদের টিম জনকল্যানে কাজ করে যাবে বলে জানা যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version