ফরমান শেখ: বর্তমান সময়ের আলোচিত সিলেট এম সি কলেজ ছাত্রাবাসে স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, খাগড়াছড়িতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিংহরাগীতে শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের দ্রুত বিচার ত্বরান্বিত করার দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলা শাখা’র সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার (নিরালা মোড়) চত্বরে প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলা সার্কের সদস্যরা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা শাখা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি ও অধ্যাপক অনীক রহমান বুলবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য জালাল উদ্দিন শাহীন চাকলাদার, মোশাররফ হোসেন, লায়লা আরজুমান্দ বানু, শিউলি আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন- দেশে ধর্ষণের প্রবণতা বেড়েই চলছে। এসব জঘন্য ঘটনার সাথে জড়িত ধর্ষণকারীসহ জড়িত সকলকে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দ্রুত সময়ে বিচার ও দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করার আহবান জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
