Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নদীতে ছেলে সাহেল মোর্ত্তজাকে সাতাঁর শেখাচ্ছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। ক্রিকেটের বাইরে সহজ মনের মানুষ হিসেবেই সবার কাছে তিনি পরিচিত। সাধারণ মানুষের মতো চলা-ফেরা করে তিনি অভ্যস্ত।

এবার নতুন এক ঘটনার জন্ম দিলেন তিনি। ছেলেকে সাতাঁর শেখাচ্ছেন এমন একটি ভিডিও এরইমধ্যে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যায় চিত্রা নদীতে ছেলে সাহেল মোর্ত্তজাকে সাতাঁর শেখাচ্ছেন মাশরাফি।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন তার ভাই মোরসালিন বিন মোর্ত্তজা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়ে যায়। আবারো আলোচনায় আসেন এই সংসদ সদস্য।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version