Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নবসৃষ্টি শিক্ষা পরিবারের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় যাদবপুর-বেড়বাড়ী বাজার শাখা ক্যাম্পাসে এ ফলাফল ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠানের সভাপতি নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে  বেড়বাড়ী খন্দকার পাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নবাব আলী সিকদার, স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, যাদবপুর-বেড়বাড়ী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল সিকদার, প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতাসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময়  দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক মেধাবৃত্তি পরীক্ষায় ওই প্রতিষ্ঠানের বৃত্তি পাওয়া  তিন শিক্ষার্থীকে সংবর্ধণা ও প্লে থেকে ৮ম শ্রেণিতে ১ম ,২য় ও ৩য় স্থান পাওয়া শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version