Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি এবং সমমানের পরীক্ষার্থী নেওয়ার চিন্তা রয়েছে। যদি পরীক্ষা নেয়া না যায় তবে, অ্যাসাইনমেন্ট ও সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া হবে। এ ক্ষেত্রে ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের ১২ সপ্তাহে বিভাগভিত্তিক তিনটি বিষয়ে মোট ২৪ টি অ্যাসসাইনমেন্ট করতে হবে। আগামী ১৮ জুলাই থেকে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে। আর এইচএসসি পরীক্ষার্থীদের ১৫ সপ্তাহে বিভাগভিত্তিক নির্বাচিত তিনটি বিষয়ের ৬টি পত্রে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট দেয়া হবে। এসব অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন ফল মূল্যায়ন যাচাই করা হবে।

ডা. দীপু মনি আরও জানান, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ইতোমধ্যে প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। যদি পরীক্ষা না নেয়া যায় সেক্ষেত্রে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের ফল ও সাবজেক্ট ম্যাপিং করে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version