Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যানের মা আর নেই

দোলেনা খানম। ছবি- সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ এর মাতা দোলেনা খানম বুধবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি……রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এশা গুলশান আজাদ মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version