Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নাগরপুরে তুলার বাম্পার ফলন

News Tangail

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে চলতি মৌসুমে তুলা চাষ করে ব্যাপক লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন চাষিরা। সরকারি প্রণোদনা, অনুকূল পরিবেশ, পরিচর্যা এবং ভালো বীজের কারণে তুলার বাম্পার ফলন হওয়ায় এই আশাবাদ। বর্তমানে জমি পরিচর্চায় ব্যস্ত চাষিরা।

সরকারি প্রকল্পের বিভিন্ন প্রনোদনার কারণে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চলতি মৌসুমে তুলা চাষ বৃদ্ধি পেয়েছে।

চাষিরা জানায়, আগে তুলা চাষ করে অনেকে লোকসানে পড়েছেন। কিন্তু গত বছর তুলার দাম ভালো পাওয়ায় তারা লাভবান হয়েছেন। এ কারণে চলতি মৌসুমে গতবারের চেয়ে বেশি জমিতে এ অঞ্চলে তুলার চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় এবং তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমে তুলার ফলন হয়েছে অন্য বছররের তুলনায় অনেক ভালো। তু

লা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পরামর্শে ও প্রনোদনায় চাষিরা তুলার জমিতে এ বছর সাথী ফসল হিসেবে বিভিন্ন শাক-সবজীর চাষ করেও বাড়তি লাভ পেয়েছেন। এ বছর সরকারি সুবিধাদি ও পরামর্শের কারণে তুলার ভালো ফলন আশা করা হচ্ছে। বর্তমানে চাষিরা ব্যস্ত জমি পরিচর্চায়।

ঢাকা খামার বাড়ী তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক আখতারুজ্জামান জানান, প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ধরনের আপদ না হলে এই উপজেলায় তুলার বাম্পার ফলন হবে। কৃষকরা যাতে উৎপাদিত তুলার ন্যায্যমূল্য পায় সেজন্য তুলার মুল্যও বাড়ানো হয়েছে সরকারিভাবে। অন্য ফসলের চেয়ে তুলা চাষ লাভজনক হওয়ায় এ অঞলের কৃষকরা তুলা চাষে আগ্রহী হচ্ছেন। সারা জেলায় সরকারি প্রনোদনায় তুলা চাষ সম্প্রসারণ করা গেলে তুলা আমদানীর নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version