Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নাগরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক:মহামারি কোভিড-১৯-কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২০ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এক ভার্চুয়াল আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করে।

শনিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এছাড়া আলোচনা সভায় আরও অংশ নেন নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) ডাঃ খালিদ বিন কাশিম প্রমূখ।

পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগনকে বিভিন্ন সেবা নিশ্চিতকরণে  পরিবার পরিকল্পনাকর্মীরা যে ভূমিকা রেখেছেন তার ভিত্তিতে কয়েকজনকে পুরস্কৃত করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version