Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নাগরপুর উপজেলা আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান কুদরত আলী গ্রেফতার

News Tangail

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন কর্মসূচি পালনকালে হামলা ঘটনায় দায়ের করা মামলায় টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগ নেতা কুদরত আলীকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। রাতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সকালে নাগরপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কর্মসূচি পালনকালে হামলা চালানো হয়। এই হামলার ঘটনায় উপজেলার দপ্তিয়র ইউনিয়নের তাইজুল ইসলাম বাদী হয়ে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০২। সেই মামলায় তিনি গ্রেফতার হন।

এ ব্যাপারে নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় কুদরত আলীকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামি কুদরত আলী টাঙ্গাইল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version