বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরনানা আয়োজনে টাঙ্গাইলের মির্জাপুরে মহান বিজয় দিবস পালিত

নানা আয়োজনে টাঙ্গাইলের মির্জাপুরে মহান বিজয় দিবস পালিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: নানা আয়োজনে টাঙ্গাইলের মির্জাপুরে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকালে সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে এবং উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক পুষ্পস্তক অর্পণ করেন।এরপর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক, আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপি, ছাত্রদল, জাতীয় পার্টি, প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সরকারি-বেসরকারি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুষ্পস্তক অর্পণ করেন। শহরের সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৮টায় সদরের মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার বিডিপি ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় একই মাঠে বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সরকার হিতেস চন্দ্র পুলক, অধ্যাপক দুর্লভ বিশ্বাস, অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি প্রমুখ।

এ ছাড়া মসজিদ ও মাদরাসায় মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক কুচকাওয়াজে অংশ নেওয়া শিক্ষার্থীদের নাশতা খাওয়ান। এ ছাড়া কুমুদিনী হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular