Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নাবালিকাকে ধর্ষণের পর হাতুড়েকে দিয়ে গর্ভপাত করানোর অভিযোগ বাবার বিরুদ্ধে

বিষয়টি জেনে এলাকায় খোঁজ খবর শুরু করেন গোপালনগর থানার আধিকারিকরা। ওদিকে লোক জানাজানি হয়ে গিয়েছে জেনে ফেরার হন অভিযুক্ত বাবা।

নাবালিকা মেয়েকে ধর্ষণ ও হাতুড়েকে দিয়ে গর্ভপাত করানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত হাতুড়েকে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ। পলাতক অভিযুক্ত বাবা।

স্থানীয়রা জানিয়েছেন, দিন কয়েক আগে জানা যায় এলাকার এক নাবালিকা অন্তসত্ত্বা হয়ে পড়েছে। স্থানীয় হাতুড়ে চিকিৎসক অধীররঞ্জন অধিকারীকে দিয়ে তাঁর গর্ভপাত করিয়েছেন বাবা। যদিও পরিবারের তরফে এব্যাপারে কাউকে কিছু জানানো হয়নি। পরে জানা যায় বাবার ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়েছিল ওই নাবালিকা। এর পর অভিযুক্ত বাবা ও হাতুড়েকে গ্রেফতারির দাবিতে পুলিশের ওপর চাপ বাড়তে থাকে।

বিষয়টি জেনে এলাকায় খোঁজ খবর শুরু করেন গোপালনগর থানার আধিকারিকরা। ওদিকে লোক জানাজানি হয়ে গিয়েছে জেনে ফেরার হন অভিযুক্ত বাবা। এর পর সরাসরি নাবালিকার সঙ্গে কথা বলেন আধিকারিকরা। দায়ের হয় অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে এলাকা থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত হাতুড়েকে। তাঁর এক সঙ্গী পলাতক।

ধৃতের বিরুদ্ধে পকসোর ধারায় মামলা দায়ের হয়েছে। শুরু হয়েছে ধর্ষক বাবার খোঁজ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version