Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নারী উদ্যোক্তাদের পুঁজি সংগ্রহ ও বিপণনের কৌশল শীর্ষক কর্মশালা

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: এ্যান্টারপ্রেনিউর ডেভলোপমেন্ট সেন্টারের আয়োজনে ‘নারী উদ্যোক্তাদের পুঁজি সংগ্রহ ও বিপণনের কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর বাংলামটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের জাবিক অডিটোরিয়ামে ষোলোআনা ফাউন্ডেশন ও ফয়েজ ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মশাল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশন অব গ্রোসরোটস ওমেন এ্যান্টরপ্রেনিউরস বাংলাদেশের প্রেসিডেন্ট মৌসুমী ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন ফকির গ্রুপের সিএফও জিল্লুর রহমান, এসএমই ফাউন্ডেশনের ম্যানেজার মাসুদুর রহমান, ফয়েজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সালে মোহাম্মদ আব্দুল মাজেদ, ও ষোলোআনা ফাউন্ডেশনের প্রধান হির্বাহী মুর্শীদা মীমসহ আরো অনেকে। উপস্থিত ছিলেন, ষোলোআনা ফাউন্ডেশনের মিডিয়া সম্পাদক রাশেদ আকন, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবিসহ অনেকে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version