Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নার্সসহ দুজন করোনাভাইরাসে আক্রান্ত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্সসহ দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তাদের নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জামালপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চারজন। এদের মধ্যে দুজনই হাসপাতালের স্টাফ।

জামালপুর সিভিল সার্জন জানান, বুধবার স্টাফ নার্সের শরীরে জ্বর অনুভব হওয়ায় তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজিতে পাঠানো হয়। পরীক্ষা শেষে করোনা পজেটিভ পাওয়া গেছে। তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে স্থাপিত আইসোলেশন হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলছে। আক্রান্ত নার্স যাদের সংস্পর্শে এসেছেন তাদেরও শনান্ত করার পর কোয়ারেন্টাইনে রাখা হবে।

আক্রান্ত দ্বিতীয়জন জেলার প্রথম আক্রান্ত ব্যক্তির সাথে ঢাকায় একই কক্ষে থাকতেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version