মৃত ছানা তালুকদারের স্ত্রী হাসিনা ইসলাম বড় মেয়ে কনা ইসলামসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাসিনা ইসলাম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। রোববার বিকেলে অসুস্থ হয়ে পড়লে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেলী মান্না বলেন, ‘২০ বছর আগে আমার শ্বশুর মারা যান। ১১ বছর হলো মান্নাকে হারানোর। গতকাল রাতে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয়। আজ দুপুরের দিকে তার মৃত্যুর খবর পেয়েছি। অনেক ভালো মনের মানুষ ছিলেন আমার শাশুড়ি। কাল তার দাফন হবে, শেষবারের মতো শাশুড়ি মা’র মুখ দেখতে টাঙ্গাইলে যাচ্ছি।’
নিহতের আত্মীয় সৈয়দ মজিবুর রহমান ডিপটি জানান, রোববার বাদ এশা টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ সোমবার বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় পারিবারিক গোরস্থানে স্বামী ও ছেলের কবরের পাশে তাকে দাফন করা হবে।
এর আগে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে ঢাকায় সিনেমার সাড়া জাগানো নায়ক মান্না হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে তাকে টাঙ্গাইলের এলেঙ্গায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
