Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নিউজ টাঙ্গাইলে সংবাদ প্রকাশের পর সখীপুরের সেই ১৯ কয়লার চুলা গুড়িয়ে দিলেন পুলিশ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: গত ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবৈধ ১৯টি কয়লা কারখানা। উজাড় হচ্ছে বন। হুমকির মুখে পরিবেশ। শিরোনামে দেশ সেরা অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ টাঙ্গাইলে সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলুর লেখা একটি স্বচিত্র প্রতিবেদন প্রকাশের এক দিনের মাথায় সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিদাস বিটের আওতায় অবৈধভাবে গড়ে তোলা ১৯টি কয়লার চুলা গুড়িয়ে দিলেন পুলিশ।

১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সখীপুর থানা পুলিশ ওই ১৯টি  ধ্বংস করেন।

চুলা ধ্বংসের পরপরই গজারিয়া ইউনিয়নের ভূক্তভোগীরা মুঠোফোনে একে একে প্রতিবেদককে ধন্যবাদ জানান।

সখীপুর থানার ওসি (তদন্ত) এ এইসএম লুৎফুল কবির বলেন, অবৈধভাবে গড়ে তোলা কয়লা কারখানা ধ্বংস করে দেয়া হয়েছে। মালিকদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version