Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নিজের সঙ্গে মিলিয়ে ছেলের যে নাম রাখলেন তাসকিন

News Tangail

দীর্ঘ দিনের প্রেমিকাকে বিয়ের পর ভক্ত-সমর্থকদের আনন্দে ভাসিয়ে গেল মাসের ২৯ তারিখে ছেলে সন্তানের বাবা হন বাংলাদেশের গতি তারকা

পেসার তাসকিন আহমেদ। রাজধানীর স্কোয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তাসকিনের স্ত্রী সাইদা রাবেয়া নাইমা।জুনিয়র তাসকিনের নামও রেখেছেন নিজের নামের সঙ্গে মিলিয়ে।

পারিবারিক সূত্রে জানায়, ডানহাতি ফাস্ট বোলার তাসকিনের সদ্য জন্ম নেওয়া ছেলের নাম রাখা হয়েছে ‘তাশফিন আহমেদ রিহান’।

বর্তমানে পেশার খাতিরে দেশের বাইরে আছেন সদ্যই বাবা হওয়া তাসকিন। ২৯ সেপ্টেম্বর ছেলের জন্মের মাত্র ২ দিন পর অর্থাৎ ২ অক্টোবরই প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে অংশ নিতে দেশ ছাড়েন তাসকিন।

বর্তমানে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছেন তিনি। লিগে কান্দাহার নাইটসের দলভুক্ত হয়েছেন তাসকিন।

২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version