Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নিজ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

News Tangail

নিউজ ডেস্ক: নিজ পুত্রবধুকে ধর্ষণ করতে গিয়ে আটক হয়েছেন নাজিমউদ্দিন বিশ্বাস (৬৯) নামের এক শ্বশুর।

আজ সকালে চুয়াডাঙ্গা পৌরসভার সাদেক আলী মল্লিক পাড়া থেকে তাকে আটক করা হয়। পুত্রবধুর অভিযোগের ভিত্তিতেই শ্বশুরকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নাজিমউদ্দীন বিশ্বাস ভিকটিমের শ্বশুর। আজ সকালে পুত্রবধূ রান্নাঘরে গৃহস্থালীর কাজ করছিলেন। এসময় তার শ্বশুর পিছন থেকে জড়িয়ে ধরে তার শ্লীলতাহানি করেন এবং ধর্ষণের চেষ্টা করেন।

এসময় পুত্রবধুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং শ্বশুরকে আটক করেন।

ভিকটিম জানান, তার শ্বশুর এর আগেও বিভিন্ন সময়ে কুরুচিপূর্ন, অশ্লীল কথাবার্তাসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি শ্বাশুড়ি ও স্বামীকে জানালেও তারা চুপ ছিলেন। এ ঘটনায় পুত্রবধু বাদি হয়ে শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version