Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

ছবি: নিউজ টাঙ্গাইল।

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: লাগামহীন চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে টাঙ্গাইল সদর উপজেলা ও পৌর বিএনপি শাখা।

শনিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলা বিএনপি’র সদস্য সচিব মাহমুদুল হক ছানু সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহিন।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল মাহমুদুল হাসান।

এসময় আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, সাবেক সদর উপজেলা বিএনপির সম্পাদক আজগর আলী প্রমুখ।

সরকারকে অনতিবিলম্বে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার আওতায় আনার দাবি জানিয়ে তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে হুশিয়ারি দেন বক্তারা।

বিক্ষোভ সমাবেশ বিএনপি ছাড়াও জেলা যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশের আগে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন তারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version