Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নিন্মমানের ইটে রাস্তা মেরামতের কাজ বন্ধ করলেন এমপি জয়

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের সখীপুর-বাটাজোড় সড়কের সংস্কার কাজে নিন্মমানের ইট ব্যবহার করায় কাজটি বন্ধ করে দিলেন স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়। স্থানীয়দের অভিযোগ এবং ইটের পর্যবেক্ষনের জন্য নিজেই সোমবার হঠাৎ করেই তিনি ওই সড়কের কাজ পরিদর্শনে যান। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ডেকে রাস্তার কাজটি বন্ধ করে দেন। স্থানীয় এলজিইডি প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ বলেন, সখীপুর-বাটাজোড় সড়কের সংস্কার কাজ দুর্গা এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পান। ওই সড়কের ৪ কিলো ৬’শ মিটারের মেরামতে ১কোটি ২লাখ টাকা ব্যয়ের কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান করছেন। স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয় বলেন, ‘এটি তাঁর নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক। আর এ রাস্তাটি সখীপুর উপজেলা রোড। গুরুত্বপূর্ণ এ রাস্তাটির কাজ নিন্মমানের ইটের হবে তা কী করে সম্ভব! যে ইট দিয়ে কাজ করা হচ্ছে আগামি এক বছর পর ওই ইট দিয়েই রাস্তাটির কার্পেটিং করা হবে। এভাবেই টেন্ডার হয়েছে। এ কারনে কাজের গুণগত মান ভালো হওয়া চাই। মান ভালোর জন্যই কাজটি বন্ধ করে দিয়েছি। স্থানীয়রা আমাকে অত্যন্ত ভালোবাসে বলেই এসব বিষয় অবহিত করে থাকেন।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version