- অনলাইন থেকে: গাজীপুরের টঙ্গীতে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সিটি করপোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টায় টঙ্গীর এরশাদনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, কাউন্সিলর ফারুক আহমেদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ওই নারীর। সেই সুবাদে দুজনের ঘনিষ্ঠ মেলামেশাও ছিল। কাউন্সিলর ওই নারীকে বড় নেত্রী বানানোর প্রলোভন দেখিয়ে গত ২৩ মে ধর্ষণের চেষ্টা করেন। ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার হুমকি দিয়ে চলে যান কাউন্সিলর ফারুক আহমেদ।
পুলিশ জানায়, ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত কাউন্সিলর ফারুক আহমেদকে শুক্রবার সকালে গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
