- নিজস্ব প্রতিবেদক: ২০২১ সালের গেল ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনের বিরোধীতা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদকে বহিস্কারের দাবি জানিয়েছেন নেতা-কর্মীরা।
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগসহ সহযোগি অঙ্গসংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু ১নং পুনর্বাসন স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এই দাবি জানান।
আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দরা বলেন, গত ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত মাসুদের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ প্রকাশ্যে নির্বাচন করছেন। নৌকা প্রতীকের বিরোধীতা করেছেন তিনি।
শুধু তাই নয়, নৌকার প্রার্থী আব্দুল মতিন সরকারকে পরাজিত করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি দিয়ে নির্বাচনের দিন আতঙ্ক তৈরি করে স্বতন্ত্র প্রার্থীর হয়ে ভোট ছিনিয়ে নিয়েছেন। বক্তব্যের একপর্যায়ে স্থানীয় বক্তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদকে বহিষ্কারের দাবি জানান।
আলোচনা শুরুতে অনুষ্ঠানের সভাপতি ও নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন সরকার বলেন, সুসংগঠিত উপজেলা আওয়ামী লীগকে তিনি নোংড়া রাজনীতিতে পরিণত করছেন। তিনি নৌকার বিপক্ষে কাজ করেছেন বিগত ইউপি নির্বাচনে।
তিনি আরও বলেন, সভাপতির এমন কর্মকান্ডে নেতাকর্মীরা হতাশ হয়েছে। ফলে তাকে সভাপতির পদ থেকে বহিস্কার করতে হবে। তিনি স্থানীয় সংসদ সদস্যসহ জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে এমন দাবি করেছেন।
নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে এবং নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম মেম্বার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির। অনুষ্ঠান উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, আওয়ামী লীগ নেতা মমিন সরকার প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে নিকরাইল ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির বলেন, নিকরাইল ইউনিয়নে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছিল তার কোন রাজনৈতিক ব্যাকরাউন্ড ছিল না। টাকার বিনিময়ে মাসুদ পদ কিনে বালুর ব্যবসা করছে। তার কাজই হচ্ছে বালুর ব্যবসা করা। পরে আওয়ামী লীগের পিঠে ছুড়ে মেরে চলে গেছে। আপনাদের বিভিন্ন যড়যন্ত্রের কারণে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগও ক্ষতিগ্রস্থ হচ্ছে। যড়যন্ত্র করেই নিকরাইলে নৌকাকে হারানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।