তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তেমন ভালো করতে পারেননি মিঠুন।দুই ইনিংসে সেট হতে হতে আউট হয়েছেন ১৭ আর ২ রানে। ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান তবু নিজেকে ভাগ্যবান মনে করছেন,টেস্ট ক্যারিয়ারের শুরুতেই যে নিজের পছন্দের পজিশনটা পেয়ে গেছেন।
এমনিতে ঘরোয়া লিগে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলে অভ্যস্ত মিঠুন।দুই টেস্টের ক্যারিয়ারে চার ইনিংসেই ব্যাট করার সুযোগ পেয়েছেন চার নাম্বারে।এটাকে বড় পাওয়াই মনে করছেন তিনি।
মিঠুন আরও যোগ করেন,অবশ্যই আপনি যখন নিজের ফেভারিট পজিশনে ব্যাট করবেন তখন একটা অ্যাডভানটেজ থাকে। অনেক দিন যেই জায়গায় ব্যাট করে অভ্যস্ত, সেই জায়গায় ব্যাট করলে জিনিসটা নতুন মনে হয় না।অন্য জায়গায় ব্যাট করলে জায়গাটা অপরিচিত মনে হবে। এখন ওইরকম না। আমি যেখানে ব্যাট করে অভ্যস্ত, সে জায়গায় ব্যাটিং পাচ্ছি। নতুন কিছু মনে হয় না। আমি আগেও খেলেছি, আর জায়গাটা আমি অনেক উপভোগ করি।
চট্টগ্রাম টেস্টে তেমন ভালো করতে পারেননি, একটু কি হতাশ? মিঠুনের উত্তর, ‘কন্ডিশনের উপর অনেক কিছু নির্ভর করে। অবশ্যই যেটা আশা করেছিলাম সেটা তো পুরো নয়। সামনে আরেকটা টেস্ট আছে। সুযোগ হবে ওইখানে ভালো করার চেষ্টা করব।

