Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে…….

নিউজ ডেস্ক: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শিক্ষকের নাম নিখিল রায়। তিনি চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের যোতরঘু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ জানায়, নিখিল রায় বুধবার সকাল ৯টার দিকে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অফিস রুমে ডেকে নেয়। ওই সময় শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। সেখানে ডেকে নিয়ে ছাত্রীকে যৌন হয়রানি করে নিখিল।

এ সময় ছাত্রীর চিৎকারে ঘটনাটি শিক্ষক ও শিক্ষার্থীদের চোখে পড়ে। পরে এলাকাবাসীর মধ্যে এ খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

রাত ১১টার দিকে এলাকাবাসী চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানীকে বিষয়টি জানায়। ইউএনও গোলাম রব্বানী চিরিরবন্দর থানা পুলিশকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ১২টার দিকে শিক্ষক নিখিল রায়কে গ্রেফতার করে।

এ ব্যাপরে ইউএনও গোলাম রব্বানী বলেন, ঘটনাটি দুঃখজনক। এলাকাবাসীর মাধ্যমে ঘটনার সত্যতা পাওয়ার পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

চিরিরবন্দর থানা পুলিশের ওসি হারেসুল ইসলাম বলেন, এ ঘটনায় যৌন হয়রানির অভিযোগে শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে কোর্টে চালান দেয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version