Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

পর্নো দেখে ৮ বছরের মেয়েকে ৫ শিশুর ধর্ষণ

News Tangail

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলের উত্তরাখণ্ড প্রদেশে ৮ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ ছেলের বিরুদ্ধে; যাদের প্রত্যেকের বয়স ৯ থেকে ১৪। গত বৃহস্পতিবার (১২ জুলাই) প্রদেশের সাহসপুরে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাজ্য পুলিশ বলছে, বাড়িতে বাবা-মা না থাকায় ওই পাঁচ শিশুর পাশবিকতার শিকার হয় মেয়েটি।

পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, ছেলেদের প্রত্যেকের বয়স ৯ থেকে ১৪ বছরের মধ্যে। এ অপরাধ সংঘটনের দু’দিন আগে মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখেছে তারা। ১২ জুলাই অভিযুক্তরা শিশুটিকে ধর্ষণ করেছে। কিন্তু পুলিশের কাছে মেয়েটির বাবা-মা অভিযোগ করার পর এ ঘটনা প্রকাশ্যে এসেছে শনিবার সন্ধ্যায়।

সন্দেহভাজন ধর্ষকদের আটকের পর উত্তরাখণ্ডের একটি কিশোর সংশোধন কেন্দ্রে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের ওই কর্মকর্তার ভাষ্য, মেয়েটি বাড়ির বাইরে খেলাধুলা করার সময় অভিযুক্তদের একজন চকোলেটের প্রলোভন দেখিয়ে তার ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় শিশুটিকে।

তবে এ ঘটনার সময় মেয়েটির বাবা-মা বাড়িতে ছিলেন না। মেয়েটির অস্বাভাবিক নীরবতা ও খাবার না খাওয়া দেখে সন্দেহ হয় বাবা-মার। পরে শিশুটির মা তার কাছে জানতে চাইলে ঘটনা খুলে বলে।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে কিশোর বিচার বোর্ডের চিফ ম্যাজিস্ট্রেট বলেন, অবাধে ইন্টারনেটে প্রবেশের বিপজ্জনক পরিণতির ইঙ্গিত এটি। শিশুদের নাগালের বাইরে ফোন রাখার জন্য বাবা-মার প্রতি পরামর্শ দিয়েছেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version