Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

পীরজাদা মনির’কে জাতীয় পার্টির সকল পদ থেকে অব্যাহতি

নিউজ ডেস্ক: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পীরজাদা শফিউল্লাহ আল মনিরকে পার্টির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পার্টির চেয়ারম্যানের ক্ষমতাবলে তাকে এই অব্যাহতি দেওয়া হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এক সাংগঠনিক আদেশে পার্টির গঠনতন্ত্রের ২০/১(১)-এর ক ধারা মোতাবেক প্রেসিডিয়াম সদস্য পীরজাদা শফিউল্লাহ আল মনির (টাঙ্গাইল)-কে পার্টির প্রাথমিক সদস্য পদসহ সব পদ, পদবি এবং দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী টাঙ্গাইলের পীরজাদা শফিউল্লাহ আল মনির প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের হাত ধরেই জাতীয় পার্টিতে যোগ দেন। দলে যোগদানের পরপর এরশাদের উপদেষ্টা পদ ভাগিয়ে নেন তিনি।

আলোচনা সমালোচনার মধ্যে অল্পদিনেই তিনি হয়ে যান জাতীয় পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য। পাশাপাশি টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির দেখাশোনার দায়িত্ব পান তিনি। বর্তমানে তিনি চেক জালিয়াতি মামলায় কারাগারে রয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version