Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে পুলিশের ধাওয়ায় এক ব্যক্তির মৃত্যু: ৮ পুলিশ সদস্য প্রত্যাহার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে পুলিশের ধাওয়ায় আব্দুল হাকিমের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এ ঘটনায় এসআই তাহেরসহ ৮ পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে।

পুলিশের মারধরের হাকিমের মৃত্যু হয়েছে দাবি করে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ করে স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

পুলিশ জানায়, শুক্রবার গোপালপুরে জুয়া খেলার খবর পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুরুজ্জামান, রিপন, হারাধন ও গৌরাংগ রায় নামে ৪ ব্যক্তিকে আটক করা হয়। এসময় দুজন পালিয়ে যায় । এরমধ্যে পলাতক হাকিমের মৃত্যুর খবর জানতে পারে পুলিশ।

এদিকে স্থানীয়দের অভিযোগ, অভিযানে সময় মারধর করায় হাকিম অসুস্থ হয়ে পড়লে, তাকে ফেলে চলে যায় পুলিশ। পরে এলাকাবাসী হাকিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করে সড়কে। দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version