Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

পূর্ণ মিলনের ঈদের গান ‘ধ্বংস কইরা দিলো আমায়’

বিনোদন ডেস্ক: ঈদ উপলক্ষে আসছে এ সময়ের লোক গানের সংগীত শিল্পী পূর্ণ মিলন গাইলেন ‘ধ্বংস কইরা দিলো আমায়’ শিরোনামের নতুন একটি গান। গানটি লিখেছেন গীতিকার সাইফুল বারী ও সুর করেছেন সংগীতশিল্পী নিজেই। সংগীত আয়োজন করেছেন মোশাররফ হোসেন সেতু। এমনটাই জানালেন পূর্ণ মিলন।

তিনি বলেন, এই গানটি দুখি মানুষের গান। আমাদের দেশের প্রত্যক মানুষের সাথে গানটি মিলে যাবে। গানটি গেয়ে আমি খুবই স্বাচ্ছন্দবোধ করেছি। আশা করি, গানটি সবার ভালো লাগবে।

গীতিকার সাইফুল বারী বলেন, অনেক দিন ধরে চাচ্ছিলাম মিলন ভাইয়ের সাথে একটা কাজ হোক। ‘ধ্বংস কইরা দিলো আমায়’ সেই বাসনা পূর্ণ হলো। আশা নয়, বিশ্বাস সবার গানটি ভালো লাগবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version