বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeদেশের খবরপোষা বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় কিশোরী

পোষা বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় কিশোরী

মৃত বিড়ালটি কোলে কান্নায় ভেঙে পড়েছে আছিয়া আক্তার। পাশে দাঁড়িয়ে তার মা। ছবি- সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পোষা বিড়াল হত্যার অভিযোগ এনে বিচারের দাবিতে আছিয়া আক্তার (১৩) নামের এক কিশোরী থানায় হাজির হয়েছে।

এ ঘটনায় রোববার দুপুরে কিশোরীর মা আকলিমা আক্তার শারমিন সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে পুলিশ মৃত বিড়ালটির ময়নাতদন্তের জন্য উপজেলা পশু হাসপাতালে পাঠিয়েছে।

আছিয়া উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের মো. কালাম শেখের মেয়ে।

আছিয়া জানায়, বিড়ালটিকে সে ছোটবেলা থেকে লালন-পালন করত। আজ দুপুরে বিড়ালটিকে উত্তর ফুরশাইল গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী তাসলিমা ও তার মেয়ে সেলিনা কাঠ দিয়ে আঘাত করে। পরে চিকিৎসার জন্য পশু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মকর্তারা বিড়ালটি মৃত ঘোষণা করেন।

কিশোরীর দাবি, প্রথমে পুলিশ বিষয়টি নিয়ে হাসি-ঠাট্টা করে। পরে তার মা সিরাজদিখান থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular