Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

পৌর নির্বাচন: টাঙ্গাইলের সেই আ.লীগ নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ

News Tangail
ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে কেন্দ্র দখল ও বিশৃঙ্খলার অভিযোগে আটককৃত আওয়ামী লীগ নেতা তোহেরুল ইসলাম তোতাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় মুচলেকার মাধ্যমে তাকে মুক্তি দেওয়া হয়। তোহেরুল ইসলাম তোতা ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
এর আগে শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে পৌরসভার টেপিবাড়ী কেন্দ্রে থেকে তাকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ।
আজ রবিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগ নেতা তোহেরুল ইসলাম তোতার মুক্তির বিষয়টি ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি জানান, সদাচরণের লক্ষে মুচলেকার মাধ্যমে গত শনিবার রাত সাড়ে ১১টায় তোহেরুল ইসলাম তোতাকে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভূঞাপুর পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখ‌ল ও বিশৃঙ্খলার অ‌ভিযোগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক‌ তাহেরুল ইসলাম তোতা‌কে শ‌নিবার দুপুর আড়াইটার দি‌কে পৌরসভার ২ নম্বর ওয়া‌র্ডের টে‌পিবা‌ড়ি উচ্চ বিদ্যালয় কে‌ন্দ্র থে‌কে আটক করে পুলিশ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version