ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় গুণে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন তিনি। অনেক চড়াই উৎরাই পেরিয়ে অভিনয়ে নিয়মিত তিনি। সম্প্রতি আবারও এই অভিনেত্রী খবরের শিরোনাম হয়েছিলেন।
ব্যক্তিগত কারণেও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। মূলত বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বেশি দিন টিকেনি তার সংসার। তবে এসবকিছুকে পেছনে ফেলে নতুন বছরের যাত্রাটা শুভ করতে চান তিনি। আর ২০১৯ সালকে ব্যতিক্রমভাবে বিদায় দিয়ে নতুন বছরে বেশকিছু প্রশ্ন রেখেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, মানুষ অন্যায় করে বেঁচে যায় কেমন করে? ওদের জন্য প্রকৃতির প্রতিশোধ নাই কেন
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
